News71.com
 International
 31 May 18, 09:06 AM
 322           
 0
 31 May 18, 09:06 AM

পিয়ংইয়ংয়ে পৌঁছেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ।।  

পিয়ংইয়ংয়ে পৌঁছেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ।।   

আন্তর্জাতিক ডেস্কঃ রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ আজ বৃহস্পতিবার পিয়ংইয়ংয়ে পৌঁছেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের মধ্যে যুগান্তকারী সম্মেলনের প্রাক্কালে তিনি পিয়ংইয়ং সফরে গেলেন। আগামী মাসের সম্মেলন আয়োজনে ব্যাপক কূটনৈতিক তৎপরতার প্রেক্ষাপটে ল্যাভরভ এ সফরে গেলেন। এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও গতকাল বুধবার রাতে নিউইয়র্কে কিমের ডান হাত হিসেবে পরিচিত কিম ইয়ং চলের সঙ্গে বৈঠক করেন। খবরে বলা হয়,রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী রি ইয়ং হোর আমন্ত্রণে আজ বৃহস্পতিবার পিয়ংইয়ংয়ে পৌঁছেছেন। এ ব্যাপারে খবরে বিস্তারিত আর কিছু বলা না হলেও এ দু’দেশের পররাষ্ট্রমন্ত্রী পিয়ংইয়ংয়ের সুপ্রিম পিপলস অ্যাসেম্বলি ভবনে আলোচনা শুরু করেছেন।

এর আগে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলেন,তারা দ্বিপাক্ষিক সম্পর্ক এবং আন্তর্জাতিক ও আঞ্চলিক বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা করবেন বলে আশা করছেন। সূত্র জানায়,২০০৯ সালের পর এই প্রথমবারের মতো ল্যাভরভ উত্তর কোরিয়া সফর করছেন। কিম ইয়ং চলের সঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ভোজসভার আগে গতকাল বুধবার এই প্রথমবারের মতো ল্যাভরভ পম্পেও’র সঙ্গে টেলিফোনে কথা বলেন। উল্লেখ্য,ওয়াশিংটন উত্তর কোরিয়ার সকল পারমাণবিক অস্ত্র পরিত্যাগে পিয়ংইয়ংকে চাপ দিয়ে যাচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন