News71.com
 International
 31 May 18, 03:57 AM
 344           
 0
 31 May 18, 03:57 AM

ইরানের নৌ-বাহিনীতে যুক্ত হচ্ছে অত্যাধুনিক সাবমেরিন-ডেস্ট্রয়ার।।

ইরানের নৌ-বাহিনীতে যুক্ত হচ্ছে অত্যাধুনিক সাবমেরিন-ডেস্ট্রয়ার।।

আন্তর্জাতিক ডেস্কঃ আন্তর্জাতিক মহলে আতঙ্ক ছড়িয়ে নিজেদের সামরিক বাহিনীকে আরও শক্তিশালী করতে মরিয়া বিশ্বের ক্ষমতাধর দেশগুলো। আর তারই জের ধরে সামরিক সরঞ্জাম তৈরিতে স্বনির্ভরতা অর্জন করেছে ইরান। এমনটাই মন্তব্য করলেন ইরানের সেনাবাহিনীর নৌ বিভাগের কমান্ডার রিয়ার অ্যাডমিরাল হোসেইন খানযাদি।তিনি বলেছেন, ইরান প্রায় সব ধরনের সামরিক নৌযান নির্মাণ, মেরামত ও তত্ত্বাবধানের সক্ষমতা অর্জন করেছে। আগামী কয়েক মাসের মধ্যেই একটি সাবমেরিন এবং দু’টি ডেস্ট্রয়ার ইরানের নৌ বিভাগে যুক্ত হবে বলেও জানান তিনি।ইরানের এই নৌ কমান্ডার বলেন, ইরানের অর্জিত সাফল্য ও অর্জন মধ্যপ্রাচ্যের সব দেশের জন্য কল্যাণকর এবং তা গোটা অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা পালন করবে। ভারত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর সম্মিলিত প্রচেষ্টায় ওই অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্ব আরোপ করেন রিয়ার অ্যাডমিরাল হোসেইন খানযাদি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন