News71.com
 International
 30 May 18, 10:45 AM
 297           
 0
 30 May 18, 10:45 AM

ভারতের তেলেঙ্গনা রাজ্যে বাস-ট্রাক সংঘর্ষে ৭ জন নিহত ॥ আহত ২২

ভারতের তেলেঙ্গনা রাজ্যে বাস-ট্রাক সংঘর্ষে ৭ জন নিহত ॥ আহত ২২

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের তেলেঙ্গনা রাজ্যে বাস ও ট্রাকের মধ্যে সংঘর্ষে ৭ জন নিহত ও ২২ জন আহত হয়েছে।গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে রাজ্যের করিমনগর শহরের কাছে সিনরিলা এলাকায় দ্রুতগামী একটি ট্রাক যাত্রীবাহী বাসকে ওভারটেক করতে গেলে এ দুর্ঘটনা ঘটে। বাসে মোট ৩০ যাত্রী ছিলো। দুর্ঘটনায় সাতজন প্রাণ হারায়। আহত হয় ২২ জন। আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর। আহতদেরকে স্থানীয় সরকারী হাসপাতালে ভর্তি করা হয়েছে।বাসটি ওয়ারাংগল থেকে করিমনগর যাচ্ছিলো।দুর্ঘটনায় হতাহতের ঘটনায় তেলেঙ্গনার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও গভীর শোক প্রকাশ করেছেন।মুখ্যমন্ত্রী আহতদের সকল প্রকার চিকিৎসার নির্দেশ দিয়েছেন।দুর্ঘটনার কারণ নির্ণয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন