News71.com
 International
 29 May 18, 07:19 PM
 332           
 0
 29 May 18, 07:19 PM

বেলজিয়ামে বন্দুকধারীর গুলিতে দুই পুলিশ কর্মকর্তাসহ নিহত ৫

বেলজিয়ামে বন্দুকধারীর গুলিতে দুই পুলিশ কর্মকর্তাসহ নিহত ৫


আন্তর্জাতিক ডেস্কঃ বেলজিয়ামের পূর্বাঞ্চলের লিজে শহরে বন্দুকধারীর গুলিতে পুলিশের দুই কর্মকর্তাসহ অন্তত ৫ জন নিহত হয়েছেন। এদের মধ্যে এক পথচারী রয়েছেন। পরে গুলি চালিয়ে আত্মহত্যা করেছেন ওই বন্দুকধারী। স্থানীয় সময় আজ মঙ্গলবার এ গোলাগুলির ঘটনা ঘটেছে। ধারণা করা হচ্ছে,গোলাগুলির এ ঘটনার সঙ্গে সন্ত্রাসবাদের উদ্দেশ্য থাকতে পারে। হামলার সময় বন্দুকধারীকে আল্লাহু আকবার বলে চিৎকার করতে দেখা যায়। হামলাকারীর সন্ত্রাসবাদের উদ্দেশ্য থাকতে পারে বলে তদন্ত কর্মকর্তারা ধারণা করছেন।


ওই বন্দুকধারী এক নারীকে জিম্মি করে হামলা চালায়। বেলজিয়ামের ন্যাশনাল অ্যান্টি টেরোরিস্ট ক্রাইসিস সেন্টার এ ঘটনা পর্যবেক্ষণ করছে বলে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জ্যান জ্যাম্বোন টুইটারে জানিয়েছেন। গোলাগুলিতে পুলিশের আরো দুই কর্মকর্তা আহত হয়েছেন। লিজের সরকারি প্রসিকিউটরের কার্যালয়ের এক মুখপাত্র গুলিতে দুই পুলিশ কর্মকর্তার প্রাণহানির তথ্য নিশ্চিত করলেও অন্যদের ব্যাপারে কোনো তথ্য জানাতে পারেননি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন