
আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের টেনেসি রাজ্যে পারিবারিক সহিংসতায় আজ মঙ্গলবার চারজন নিহত হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ এ কথা জানিয়েছে। রাদারফোর্ড কাউন্টির শেরিফ মাইক ফিজহুহ বলেন, ৩৮ বছর বয়সী এক ব্যক্তি আত্মহত্যার আগে তার স্ত্রী, স্ত্রীর পিতা ও সৎমাকে গুলি করে হত্যা করে। পুলিশ মৃতদেহগুলো উদ্ধার করেছে। তার বাসস্থান থেকে সকল আগ্নেয়াস্ত্র সরিয়ে ফেলা হয়। তবে শেষে ঠিক কি ঘটেছিল সে সম্পর্কে সঠিক কিছু বলা যাচ্ছে না। মামলাটি পুনঃতদন্ত করা হচ্ছে।