News71.com
 International
 29 May 18, 06:21 AM
 453           
 0
 29 May 18, 06:21 AM

মার্কিন অঙ্গরাজ্য মেরিল্যান্ডে বন্যা, নিখোঁজ ১।।  

মার্কিন অঙ্গরাজ্য মেরিল্যান্ডে বন্যা, নিখোঁজ ১।।   

আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন অঙ্গরাজ্য মেরিল্যান্ডের বালটিমোর শহরে আঘাত হেনেছে ঝড় আলবার্তো। রাজ্যটির বিভিন্ন এলাকায় বন্যা দেখা দিয়েছে। একজন নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। এদিকে ঝড়টি ফ্লোরিডার দিকে ধেয়ে যাচ্ছে বলে জাতীয় আবহাওয়া বিভাগ জানিয়েছে। ইতোমধ্যে ফ্লোরিডা,আলাবামা এবং মিসিসিপিতে জরুরি অবস্থা জারি করা হয়েছে। আবহাওয়া বিভাগকে উদ্ধৃত করে খবরে বলা হয়,ফ্লোরিডা এবং মিসিসিপির উপকূলীয় অঞ্চলে প্রাণঘাতী বন্যা দেখা দিতে পারে। সেখানে ১২ ইঞ্চি বৃষ্টিপাত হতে পারে এবং ঘূর্ণিঝড় হতে পারে। মেরিল্যান্ডের আবহাওয়াবিদ ডেভিড রোথ বলেছেন,আলবার্তো ঝড়ের গতিবেগ ঘন্টায় ১০৫ কিলোমিটার। তিনি বলেন,এটা খুবই ভয়ংকর ঝড়ে পরিণত হচ্ছে।

ফ্লোরিডার টেলর এবং ফ্রাঙ্কলিন কাউন্টিতে জরুরি ভিত্তিতে বাসিন্দাদের সরে যেতে বলা হয়েছে। আজ মঙ্গলবার এবং আগামীকাল বুধবার এই ঝড়ের গতিবেগ আরো বাড়তে পারে এবং ক্ষয়ক্ষতিও বেশি হতে পারে। ঝড়টি টেনেসিস রাজ্যে আঘাত হানতে পারে। গত বছর যুক্তরাষ্ট্রে হারিকেনের আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এদিকে,মেরিল্যান্ড অঙ্গরাজ্যের বন্যাদুগর্ত এলাকা ভ্রমণ শেষে সেখানে জরুরি অবস্থা ঘোষণা করেছেন রাজ্যের গভর্নর ল্যারি হোগান। তিনি ক্ষতিগ্রস্তদের সব ধরনের সহায়তার অঙ্গীকার করেছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন