News71.com
 International
 29 May 18, 06:19 AM
 368           
 0
 29 May 18, 06:19 AM

ভারতের ঝাড়খন্ডে বজ্রপাতে নিহত ১১

ভারতের ঝাড়খন্ডে বজ্রপাতে নিহত ১১

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের ঝাড়খন্ড রাজ্যে বজ্রপাতে ১১ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও আহত হয়েছেন অন্তত ১৫ জন। গতকাল সোমবার সন্ধ্যায় বিভিন্ন সময়ে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া অফিস। সংশ্লিষ্ট অফিস বলছে, সোমবার সকাল থেকে ঝাড়খন্ডের রাজধানী রাঁচি শহরসহ বিভিন্ন আশপাশের বিভিন্ন এলাকায় তীব্র ঝড় শুরু হয়। এসময় প্রচণ্ড বাতাসে গাছপালাসহ বেশ কয়েকটি ঘর ও অসংখ্য বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ে যায়। এছাড়া বজ্রবৃষ্টিতে ১১ জনের প্রাণহানি আর ব্যাপক ক্ষতি হয় রাঁচির আশপাশ এলাকায়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন