
আন্তর্জাতিক ডেস্কঃ যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে কয়েক সপ্তাহ ধরে প্রকাশ্যে না দেখার কারণ হচ্ছে,গত মাসের শেষের দিকে যখন রিয়াদে সৌদির রাজপ্রাসাদের বাইরে গোলাগুলির ঘটনা ঘটে,তখন যুবরাজ মোহাম্মদ বিন সালমান গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছিলেন। ইসলামিক রিভাইভাল পার্টির সাধারণ সম্পাদক মোহাম্মদ আল-মাসারি নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে এই কথা জানিয়েছেন। এক সাক্ষাৎকারে আল-মাসারি বলেছেন,গত ২১ এপ্রিলের হামলার ঘটনা মোহাম্মদ বিন সালমান গুলিবিদ্ধ হন। রাজপরিবার থেকে সোশ্যাল মিডিয়া বিশেষ করে টুইটারে যুবরাজের স্বাস্থ্যগত অবস্থা জানানোর আগেই তার গুলিবিদ্ধ হওয়ার খবরটি ফাঁস হয়ে যায়। আল-মাসারি বলছেন,সৌদি রাজপ্রাসাদের অভুত্থান চেষ্টার ঘটনা মিথ্যা প্রমাণ করার জন্য যুবরাজ মোহাম্মদ বিন সালমান এখন গণমাধ্যমের সামনের আসতে চান।