News71.com
 International
 28 May 18, 04:27 PM
 293           
 0
 28 May 18, 04:27 PM

সিরিয়ায় রুশ ঘাঁটিতে বিদ্রোহীদের হামলা।।নিহত ৪৭

সিরিয়ায় রুশ ঘাঁটিতে বিদ্রোহীদের হামলা।।নিহত ৪৭

আন্তর্জাতিক ডেস্কঃ সিরিয়ার দেইর আয জর প্রদেশে বিদ্রোহী বিরোধী অভিযানে ৪৭ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে ছিলেন ৮ রুশ সেনা সদস্যও। সিরিয়ার দেইর আয-জরে বিদ্রোহীদের বিরুদ্ধে চালানো অভিযানে চার রুশ সামরিক উপদেষ্টাসহ ৮ জন নিহত হয়েছেন। এক বিবৃতিতে রুশ সেনাবাহিনী দাবি করে, বিদ্রোহীরা সিরিয়ার সেনাবাহিনীর কামান ইউনিটে হামলা চালিয়েছে। এ সময় সেখানে রুশ উপদেষ্টারা উপস্থিত ছিলেন। এর ফলে ঘটনাস্থলেই দুই রুশ সামরিক উপদেষ্টা নিহত ও পাঁচজন আহত হয়। হাসপাতালে নেয়ার পর আরও দুই রুশ সামরিক উপদেষ্টা প্রাণ হারান। ২০১৫ সালে সিরিয়ায় অভিযানে শুরুর পর থেকে এখন পর্যন্ত সেখানে প্রাণ হারিয়েছেন ৯২ জন। রুশ সেনাবাহিনী জানায়, এক ঘণ্টা ধরে এই বন্দুকযুদ্ধ চলে। কিন্তু কখন এই হামলা সংঘটিত হয় সে ব্যাপারে স্পষ্ট করে কিছু বলা নেই।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন