News71.com
 International
 27 May 18, 04:05 PM
 256           
 0
 27 May 18, 04:05 PM

ফেসবুকের সিও হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন

ফেসবুকের সিও হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন

আন্তর্জাতিক ডেস্কঃ রাজনৈতিক ক্যারিয়ার গুটিয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের প্রধান নির্বাহী কর্মকর্তা হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। সম্প্রতি বিশ্বের বৃহত্তম এই মাধ্যমের দায়িত্ব নিতে আগ্রহ প্রকাশ করেন তিনি। যুক্তরাষ্ট্রর ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের ডেমোক্রেট দলীয় অ্যাটর্নি জেনারেল মাওরা হেলি সাবেক এই মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে প্রশ্ন করেছিলেন, তিনি কোন কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা হতে চান? তার এই প্রশ্নের জবাব দিতে একটুও সময় নেননি হিলারি। সঙ্গে সঙ্গেই হিলারি জবাব দেন, ফেসবুক। হিলারি বলেন, এটি বিশ্বের সবচেয়ে বড় সংবাদ প্ল্যাটফর্ম। ফেসবুক থেকেই আমাদের দেশের অধিকাংশ মানুষ সংবাদ পান। সেটা সত্য বা মিথ্যা হোক। ২০১৬ সালে মার্কিন প্রেসিডেন্ট পদপ্রার্থী হিলারি গত শুক্রবার সন্ধ্যায় হার্ভার্ডে র্যােডক্লিফ পদক পেয়েছেন। মানবাধিকার, দক্ষ রাজনীতিক এবং সমাজ বদলে অবদান রাখায় হিলারি ক্লিনটনকে সম্মানজনক এ পদক দেয়া হয়।

সাবেক ফার্স্ট লেডি হিলারি বলেন, বেশকিছু অপ্রত্যাশিত ঘটনা ঘটার পর ফেসবুক তাদের ব্যবসায়িক মডেলে পরিবর্তন আনার চেষ্টা করছে। আমি আশা করছি, তাদের এই চেষ্টা সফল হবে। কারণ এটি আসলেই আমাদের গণতন্ত্রের জন্য গুরুত্বপূর্ণ যে জনগণ সঠিক তথ্য পাওয়ার পর সেই অনুযায়ী সিদ্ধান্ত নিচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হিলারি ক্লিনটনের হেরে যাওয়ার পেছনে ফেসবুক দায়ী বলেই তার সমর্থকদের অনেকেই মনে করেন। ওইসময় হিলারিকে নিয়ে ভুয়া সংবাদ এবং বিজ্ঞাপন প্রচারের অভিযোগ উঠেছিল ফেসবুকের বিরুদ্ধে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন