News71.com
 International
 27 May 18, 08:42 AM
 267           
 0
 27 May 18, 08:42 AM

আগামী ২৫ জুলাই থেকে পাকিস্তানের সাধারণ নির্বাচন।

আগামী ২৫ জুলাই থেকে পাকিস্তানের সাধারণ নির্বাচন।

 

আন্তর্জাতিক ডেস্কঃ আগামী ২৫ জুলাই অনুষ্ঠিত হবে পাকিস্তানের সাধারণ নির্বাচন। গতকাল শনিবার দেশটির প্রেসিডেন্ট মামনুন হোসেন নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশন প্রস্তাবিত এ তারিখটি অনুমোদন করেছেন। পাকিস্তানে প্রথম গণতান্ত্রিকভাবে ক্ষমতার পালাবদল ঘটেছিলো ২০১৩ সালে। তখন পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএলএন) নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছিলো। দলটির নেতা নওয়াজ শরিফ পাকিস্তানের প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন। কিন্তু গত বছরের জুলাইয়ে সম্পদের হিসাব আড়াল করার অভিযোগে তাকে প্রধানমন্ত্রী হিসেবে অযোগ্য ঘোষণা করে দেশটির সুপ্রিম কোর্ট। এরপর অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বগ্রহণ করে শাহিদ খাকান আব্বাসি। আগামী ৩১ মে বর্তমান সরকার ও জাতীয় পরিষদের পাঁচ বছরের মেয়াদ শেষ হচ্ছে। এরপর তত্ত্বাবধায়ক সরকার দায়িত্বগ্রহণ করবে এবং নির্বাচন আয়োজন করবে। তবে তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী কে হবেন তা নিয়ে শাহিদ খাকান আব্বাসি এবং বিরোধী নেতা খুরশিদ শাহ এখনও একমত হতে পারেননি। 


গত সপ্তাহের প্রথমদিকে পাকিস্তান নির্বাচন কমিশন ২০১৮ সালের সাধারণ নির্বাচন ২৫ জুলাই থেকে ২৭ জুলাইয়ের মধ্যে কোনও একটি তারিখে অনুষ্ঠানের প্রস্তাব দিয়ে একটি নথি প্রেসিডেন্ট মামনুনের কাছে পাঠিয়েছিল। শনিবার সে প্রস্তাব থেকে নির্বাচনের জন্য ২৫ জুলাই তারিখটিকে অনুমোদন দেন প্রেসিডেন্ট।পাকিস্তানের জাতীয় ও প্রাদেশিক পরিষদ মিলিয়ে ১‌০ কোটিরও বেশি ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবেন। নির্বাচনে মূল লড়াইটা পিএমএল-এন এবং ইমরান খানের দল পাকিস্তান তেহরিক ই ইনসাফের মধ্যে হবে বলে ধারণা করা হচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন