News71.com
 International
 27 May 18, 08:38 AM
 271           
 0
 27 May 18, 08:38 AM

শ্রমিক অধিকার প্রতিষ্ঠিত হলেই বাংলাদেশ জিএসপি সুবিধা ফিরে পাবে ।। যোসেফ ক্রাউলি

শ্রমিক অধিকার প্রতিষ্ঠিত হলেই বাংলাদেশ জিএসপি সুবিধা ফিরে পাবে ।। যোসেফ ক্রাউলি

 

আন্তর্জাতিক ডেস্কঃ শ্রমিকের অধিকার প্রত্যাশা অনুযায়ী সুসংহত হলেই বাংলাদেশের জন্যে জিএসপি সুবিধা পুনর্বহালে সর্বশক্তি নিয়োগের অঙ্গিকার করলেন মার্কিন কংগ্রেসে বাংলাদেশ ককাসের প্রতিষ্ঠাতা এবং কংগ্রেসনাল ডেমক্র্যাটিক ককাসের চেয়ারম্যান যোসেফ ক্রাউলি। ক্রাউলি বলেন,শ্রমিক-অধিকার এবং মানবাধিকার নিয়ে বাংলাদেশ,পাকিস্তান, ভারতসহ বহু দেশেই প্রশ্ন রয়েছে। বাংলাদেশকে নিয়ে আমি বেশি ভাবি। কারণ মুসলিম অধ্যুষিত হওয়া সত্বেও এটি উদার এবং গণতান্ত্রিক। যুক্তরাষ্ট্রে বাংলাদেশিসহ দক্ষিণ আমেরিকান শ্রমিকদের জাতীয়ভিত্তিক সংগঠন ‘আসাল’র পক্ষ্য থেকে কংগ্রেসম্যান যোসেফ ক্রাউলিকে তার পুনর্নির্বাচনে সমর্থন জ্ঞাপন উপলক্ষে গত ২৬ মে দুপুরে এক অনুষ্ঠানে কংগ্রেসম্যান ক্রাউলি আরো বলেন,আইনের শাসন তথা সামাজিক নিরাপত্তা নিয়ে প্রশ্ন রয়েছে বাংলাদেশের মত দক্ষিণ এশিয়ার আরো অনেকে দেশেই। এসব বিষয়ে সকলকে মনোযোগী হতে হবে।

ক্রাউলি বলেন,যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ এবং আইনের প্রয়োগ নিয়ে নানা প্রশ্ন উঠেছে। বর্ণ-গোত্র-লিঙ্গ বৈষম্য ঘটছে বলেও অভিযোগ উঠেছে। এসব অভিযোগের অবসানে আমি দীর্ঘদিন যাবত কাজ করছি। নিউইয়র্কে আমার নির্বাচনী এলাকায় সবচেয়ে বেশী ভাষা ও বর্ণের মানুষের বাস। তাদের অধিকার সুরক্ষায় আমি বদ্ধপরিকর। আর সে কারণেই বাংলাদেশিসহ দক্ষিণ এশিয়ানদের সাথে আমার সম্পর্ক ক্রমান্বয়ে গভীর হয়ে উঠেছে। এ সময় বাংলাদেশি রিপাবালকিান গিয়াস আহমেদ ক্রাউলিকে ‘যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দেখতে আগ্রহী সকল বাংলাদেশী’ বললে ক্রাউলি মৃদু হাসি দিয়ে মজা করার জন্যে বলেন,সেটি কি বাংলাদেশের প্রেসিডেন্ট?

আসালের জাতীয় প্রেসিডেন্ট বাংলাদেশি-আমেরিকান মাফ মিসবাহ উদ্দিন ক্রাউলির বিগত দিনের কর্মকান্ডের আলোকে বলেন,বাংলাদেশিসহ দক্ষিণ এশিয়ানদের কল্যাণে তিনি অনেক কিছু করেছেন। করার চেষ্টা করছেন। আশা করবো দশম টার্মের নির্বাচনেও জয়ী হয়ে দক্ষিণ এশিয়ান তথা অভিবাসী সমাজের নাজুক পরিস্থিতি অবসানে আরো জোরদার ভ’মিকায় অবতীর্ণ হবেন। এরপরই বিপুল করতালির মধ্যে যোসেফ ক্রাউলিকে নিউইয়র্কের চতুর্দশতম কংগ্রেসনাল ডিস্ট্রিক্ট থেকে পুনরায় প্রার্থী হিসেবে সমর্থন ঘোষণা করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন