News71.com
 International
 27 May 18, 05:35 AM
 238           
 0
 27 May 18, 05:35 AM

ভবঘুরেদের আটক অভিযানে যুক্তরাজ্য পুলিশ।।মানবাধিকার সংস্থাগুলোর উদ্বেগ

ভবঘুরেদের আটক অভিযানে যুক্তরাজ্য পুলিশ।।মানবাধিকার সংস্থাগুলোর উদ্বেগ


আন্তর্জাতিক ডেস্কঃ উন্নত বিশ্বের বহু শহরেও ভবঘুরে লোকজনের দেখা মেলে। সাধারণত রাস্তাঘাটে দিন-রাত কাটানো এসব ব্যক্তিকে সহানুভূতির দৃষ্টিতেই দেখে কর্তৃপক্ষ। এবার লন্ডনে এ ধরনের ভবঘুরে ব্যক্তিদের বিরুদ্ধে অভিযানে নেমেছে ব্রিটেনের পুলিশ। মানবাধিকার সংস্থাগুলো এ ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছে। এবার যুক্তরাজ্য পুলিশ ঘরবাড়িহীন ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছে। ইতোমধ্যেই ভিক্ষাবৃত্তি ও ফুটপাতে ঘুমানোর কারণে ইংল্যান্ড ও ওয়েলসে কয়েকশ’ ব্রিটিশ নাগরিককে আটক করা হয়েছে। আটকদের কাউকে কাউকে জরিমানা করে জেলখানায় পাঠানো হয়েছে। এছাড়া সংশোধনাগারেও পাঠানো হয়েছে কয়েকজনকে। পাবলিক স্পেস প্রোটেকশন অর্ডার বা সরকারি জায়গা সুরক্ষা আইনের নামে ৫০টিরও বেশি স্থানীয় কর্তৃপক্ষ তাদেরকে আটক ও জরিমানা করা অব্যাহত রেখেছে। ভিক্ষাবৃত্তি বন্ধে ও রাস্তায় ঘুমানো প্রতিরোধ করতে ২০১৪ সালে কমিউনিটি পুলিশকে বিশেষ ক্ষমতা প্রদান করেন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী থেরেসা মে। এরপর থেকেই পুলিশ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন