News71.com
 International
 26 May 18, 06:42 PM
 262           
 0
 26 May 18, 06:42 PM

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতার সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্তে বৈঠক।।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতার সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্তে বৈঠক।।


আন্তর্জাতিক ডেস্কঃ ভারত সফররত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকে বসেছেন। আজ শনিবার (২৬ মে) সন্ধ্যায় দুই বাংলার নেত্রীদের মধ্যে বৈঠক শুরু হয়। হাসিনার সফরসূচিতে এই বৈঠকের উল্লেখ ছিল না এবং বিষয়বস্তু সম্পর্কেও কিছু জানা যায়নি। এর আগে গতকাল শুক্রবার (২৫ মে) পশ্চিমবঙ্গের বীরভূমের শান্তিনিকেতনে বিশ্বভারতীর সমাবর্তন এবং বাংলাদেশ ভবনের উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিয়ে এ বৈঠকের বিষয়ে জানিয়েছিলেন মমতা। তিনি বলেন,হাসিনাদির সঙ্গে আমার একটি বৈঠক ঠিক করেছি। সেটা আজ শনিবার উনি বাংলাদেশ ফিরে যাওয়ার আগে হবে। ওইদিন সন্ধ্যায় আমরা দুইজন কথা বলবো। আমি হাসিনাদিকে খুব ভালোবাসি, উনিও আমাকে খুব স্নেহ করেন। এর আগে আজ শনিবার (২৬ মে) দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয়ের বিশেষ সমাবর্তনে যোগ দিয়ে ডি-লিট সম্মাননা গ্রহণ করেন শেখ হাসিনা। সম্মাননা গ্রহণের পর বক্তব্যে শেখ হাসিনা বলেন, এ সম্মান শুধু আমার নয়, সব বাঙালির।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন