News71.com
 International
 26 May 18, 09:54 AM
 244           
 0
 26 May 18, 09:54 AM

রমজানে মার্কিন মুসলিম বন্দিদের শূকরের মাংস না দেয়ার নির্দেশ।।

রমজানে মার্কিন মুসলিম বন্দিদের শূকরের মাংস না দেয়ার নির্দেশ।।

আন্তর্জাতিক ডেস্কঃ রমজান মাসে মুসলমান বন্দিদেরকে শুকরের মাংস দিতে নিষেধ করেছেন মার্কিন জজ। মুসলিম-আমেরিকানদের অধিকার ও মর্যাদা নিয়ে লড়াইরত স্বেচ্ছাসেবী সংগঠন ‘কাউন্সিল অন আমেরিকান মুসলিম রিলেশন্স’ তথা কেয়ারের পক্ষ থেকে গতকাল ২৫ মে শুক্রবার এ তথ্য গণমাধ্যমকে জানানো হয়েছে। আলাস্কা অঙ্গরাজ্যের সকল কারা কর্তৃপক্ষের জন্যে সেখানকার জজ গতকাল শুক্রবারই এ নির্দেশ দিয়েছেন। এর ৩ দিন আগে কেয়ারের পক্ষ থেকে ওই আদালতে আবেদন জানানো হয়েছিল শূকরের মাংস মুসলিম বন্দিদের মধ্যে সরবরাহ না করতে। আলাস্কার এঙ্করেজ কারেকশনাল কমপ্লেক্সে মূলত: শূকরের মাংস এবং শূকরের চর্বি দিয়ে রান্না করা খাবার দেয়া হয় বন্দিদের মধ্যে। সেখানকার কয়েকজন মুসলমান রোজা পালন করছেন। তারা কারা কতৃপক্ষের নিকট হালাল খাদ্য প্রদানের দাবি করে কোন সাড়া না পাওয়ায় কেয়ার এই মামলা করতে বাধ্য হয়। কেয়ারের ন্যাশনাল লিটিগেশন ডাইরেক্টর লিনা মাশ্রি জানান,এখন থেকে মুসলমান বন্দিরা শূকরের মাংস ক্ষেতে বাধ্য হবেন না। বিশেষ করে রমজান মাসে তাদেরকে হালাল খাদ্যই দিতে হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন