
আন্তর্জাতিক ডেস্কঃ ভয়ঙ্কর ইবোলা আক্রমণে আগে অনেকের মৃত্যু হচ্ছে৷ সেই আতঙ্কে পালাতে গিয়ে নৌকাডুবির ঘটনায় অন্তত ৫০ জনের মৃত্যু হল৷ মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটেছে আফ্রিকার দেশ গণপ্রজাতন্ত্রী কঙ্গো-তে৷ আরও কয়েকজন যাত্রী নিখোঁজ৷ ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে বলেই আশঙ্কা৷ আফ্রিকার দেশটিতে যাতায়াত ব্যবস্থার মাধ্যম হল রেল ও সড়ক৷ জলপথে চলাচল এখানে বেশি হয়৷ অত্যাধিক যাত্রী নিয়েও ফেরি সার্ভিস চালানো হয়ে থাকে৷ দেশটির জলপথ পরিবহণ মন্ত্রক জানাচ্ছে, দুর্ঘটনার সঠিক কারণ জানা যায়নি৷ তবে মনকোটো শহর থেকে মাবানডাকা যাওয়ার পথে নৌকাটি ডুবে গিয়েছে৷
এই অঞ্চলটি ইবোলা ভাইরাস ছড়িয়ে পড়েছে৷ এলাকাবাসী প্রাণ বাঁচাতে অন্যত্র সরে যাচ্ছেন৷ অনেকের মৃত্যু হচ্ছে৷ ইবোলার মতো মহামারি রুখতে বিভিন্ন সংস্থা কাজ চালালেও এই রোগকে বাগে আনা যাচ্ছে না৷