News71.com
 International
 25 May 18, 02:43 PM
 285           
 0
 25 May 18, 02:43 PM

মিয়ানমারের সঙ্গে যৌথ মহড়া বন্ধ করবে যুক্তরাষ্ট্র।

মিয়ানমারের সঙ্গে যৌথ মহড়া বন্ধ করবে যুক্তরাষ্ট্র।

আন্তর্জাতিক ডেস্কঃ রোহিঙ্গা নিধনের প্রতিবাদে মিয়ানমারের সঙ্গে যৌথ সামরিক মহড়া বন্ধ করবে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটি এ সংক্রান্ত একটি বিল চূড়ান্ত করেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের ফরেন অ্যাফেয়ার্স কমিটির চেয়ারম্যান এড রয়েস এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন। গতকাল বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির ফরেন অ্যাফেয়ার্স কমিটির অফিস থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় প্রতিরক্ষা বিল, ২০১৯ (এনডিএএ) নিয়ে এ বিবৃতি দেন ফরেন অ্যাফেয়ার্স কমিটির চেয়ারম্যান এড রয়েস। বিবৃতিতে তিনি উল্লেখ করেছেন, রোহিঙ্গাদের জাতিগত নিধনে মিয়ানমারের ওপর ‍সামরিক নিষেধাজ্ঞার বিষয়টি অন্তর্ভুক্ত করেছে এনডিএএ। এতে মিয়ানমারের সামরিক কর্মকর্তাদের সঙ্গে যুক্তরাষ্ট্র সামরিক যৌথ মহড়া বন্ধের বিষয়টিও রয়েছে।

বিবৃতিতে এড রয়েস বলেন, গত এক বছরে মিয়ানমারের সামরিক বাহিনী দেশটির রোহিঙ্গা মুসলিমদের উপর দমন-পীড়ন চালিয়ে আসছে। সাত লাখেরও বেশি রোহিঙ্গাকে পালিয়ে যেতে বাধ্য করা হয়েছে। হাজার হাজার মানুষকে হত্যা করা হয়েছে। তাদের সব গ্রাম পুড়িয়ে ফেলা হয়েছে। বসতি বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে। আমি এই নৃশংসতা বন্ধে গুরুত্বপূর্ণ প্রবিধান লেখার জন্য র্যাংজকিং সদস্য এঙ্গেলকে ধন্যবাদ জানাতে চাই। উল্লেখ্য যুক্তরাষ্ট্রের জাতীয় প্রতিরক্ষা বিল, ২০১৯ (এনডিএএ) চূড়ান্ত করা হয়েছে। বিলটি আগামী দুই/একদিনের মধ্যেই পাস হবে বলে জানা গেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন