News71.com
 International
 25 May 18, 02:42 PM
 247           
 0
 25 May 18, 02:42 PM

শ্রীলঙ্কায় ভারি বৃষ্টিপাতে মৃতের সংখ্যা ১৭ জনে বেঁড়ে দাঁড়িয়েছে

শ্রীলঙ্কায় ভারি বৃষ্টিপাতে মৃতের সংখ্যা ১৭ জনে বেঁড়ে দাঁড়িয়েছে


আন্তর্জাতিক ডেস্কঃ শ্রীলঙ্কায় অব্যাহত ভারি বৃষ্টিপাতে মৃতের সংখ্যা বেঁড়ে দাঁড়িয়েছে ১৭ জনে। প্রবল বর্ষণে বেশ কয়েকটি এলাকায় ভূমিধসের আশঙ্কায় জনসাধারণের চলাচলে সর্তকতা জারি করেছে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়। বন্যায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত ৪০ হাজার মানুষ ঘর-বাড়ি ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছেন। বৃষ্টিপাত অব্যাহত থাকলে, এক লাখ মানুষ আক্রান্ত হওয়ার আশঙ্কা করছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বন্যায় আটকে পড়াদের পাশাপাশি ক্ষতিগ্রস্থদের সহযোগিতায় সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছে দেশটির সরকার। গত বছর মে থেকে জুনে ভারী বৃষ্টিপাত ও বন্যায় প্রাণ হারান অন্তত ১শ' জন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন