News71.com
 International
 25 May 18, 02:41 PM
 256           
 0
 25 May 18, 02:41 PM

সিরিয়ায় মার্কিন নেতৃত্বাধীন বাহিনীর হামলায় নিহত ১৫

সিরিয়ায় মার্কিন নেতৃত্বাধীন বাহিনীর হামলায় নিহত ১৫

আন্তর্জাতিক ডেস্কঃ সিরিয়ায় মার্কিন নেতৃত্বাধীন বাহিনীর বিমান হামলায় অন্তত ১৫ সরকার সমর্থক যোদ্ধা নিহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে সিরিয়ার পূর্বাঞ্চলে চালানো এই হামলায় নিহতদের মধ্যে সবাই বিদেশি। সিরিয়ার সরকারের পক্ষে লেবাননের হিজবুল্লাহ যোদ্ধা ছাড়াও ইরান সমর্থিত আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীগুলোর যোদ্ধারা অংশ নিচ্ছে। এর আগে বৃহস্পতিবার সকালে রাজধানী দামেস্কতে সরকার সমর্থক সংবাদমাধ্যমের খবরে বলা হয়, আন্তর্জাতিক যৌথ বাহিনী পূর্বাঞ্চলীয় এলাকায় আইএসের সঙ্গে যুদ্ধরত সিরীয় সেনাবাহিনীর স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে। পর্যবেক্ষক সংস্থাটি বলছে, এই হামলার নেপথ্যে ছিল মার্কিন নেতৃত্বাধীন যৌথ বাহিনী। মার্কিন পররাষ্ট্র দফতর পেন্টাগন বলছে, এধরণের কোনও হামলার তথ্য তাদের কাছে নেই।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন