
আন্তর্জাতিক ডেস্কঃ লিবিয়ার বেনগাজি শহরে গাড়ি বোমা হামলায় অন্তত সাতজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১০ জন। গতকাল বৃহস্পতিবার রাতে এই ঘটনা ঘটে। শহরের সবচেয়ে বড় হোটেল তিবেস্টি হোটেলের পেছনেই হামলা চালানো হয়। সেখানে ইফতার করছিলেন স্থানীয়রা। তবে এখনও হামরার বিস্তারিত জানা যায়নি। পার্কিংয়ের থাকা আটটি গাড়ি ধ্বংস হয়ে গেছে।
লিবিয়ার দ্বিতীয় বৃহত্তম এই শহরটি লিবিয়ান ন্যাশনাল আর্মির দখলে রয়েছে। কমান্ডার খলিফা হাফতারের নেতৃত্বে এই বাহিনী দেশটির পূর্বাঞ্চল দখল করে রেখেছে। আইএস ও আল-কায়েদাসহ অন্যান্য জঙ্গি গোষ্ঠীর সঙ্গে লড়াই করছে এলএনএ। চলতি বছরের শুরুতেও বেনগাজিতের এক গাড়িবোমা হামলায় ২৭ জন নিহত হয়েছিলেন।