News71.com
 International
 25 May 18, 06:19 AM
 254           
 0
 25 May 18, 06:19 AM

রাশিয়ার নির্মিত সর্বাধুনিক যুদ্ধবিমান কিনছে চীন

রাশিয়ার নির্মিত সর্বাধুনিক যুদ্ধবিমান কিনছে চীন


আন্তর্জাতিক ডেস্কঃ রাশিয়ার নির্মিত সর্বাধুনিক যুদ্ধবিমান এসইউ-৩৫। এ যুদ্ধবিমানটি সংগ্রহের জন্য বিশ্বের নানা দেশের চেষ্ট রয়েছে। তবে চাইলেই এ যুদ্ধবিমান দেয় না রাশিয়া। সম্প্রতি দেশটি জানিয়েছে চীন ১০টি সুখোই-৩৫ (এসইউ-৩৫) পাবে। চলতি বছর চীনকে ১০টি অত্যাধুনিক যুদ্ধবিমান দেওয়ার কথা জানিয়েছে রাশিয়ার রাষ্ট্রীয় কর্পোরেশন রোস্তেক। কর্পোরেশনটি জানিয়েছে, প্রায় আড়াই বিলিয়ন ডলারে এ ধরনের ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন। গত দুই বছরে রোস্তেক চীনকে ১৪টি এসইউ-৩৫ যুদ্ধবিমান সরবরাহ করেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন