News71.com
 International
 25 May 18, 05:44 AM
 260           
 0
 25 May 18, 05:44 AM

তৃতীয়বারের মত লেবাননের প্রধানমন্ত্রীর দায়িত্ব নিতে যাচ্ছেন সাদ হারিরি।

তৃতীয়বারের মত লেবাননের প্রধানমন্ত্রীর দায়িত্ব নিতে যাচ্ছেন সাদ হারিরি।

আন্তর্জাতিক ডেস্কঃ লেবাননের প্রধানমন্ত্রী হিসেবে পুনরায় দায়িত্ব নিতে যাচ্ছেন সাদ হারিরি। আজ শুক্রবার দেশটির প্রেসিডেন্ট মিশেল আউন তাকে প্রধানমন্ত্রী মনোনিত করে নতুন সরকার গঠনের নির্দেশ দেন। লেবাননের পার্লামেন্টের ১২৮টি আসনের ১১১টিই সাদ হারিরি নেতৃত্বাধীন দল জয়লাভ করে। এ নিয়ে তৃতীয়বার লেবাননের প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন হারিরি। ২০০৯ থেকে ২০১১ সাল পর্যন্ত দায়িত্বপালনের পর ২০১৬ সালে পুনরায় প্রধানমন্ত্রী পদে নির্বাচিত হন তিনি। হারিরি বলেন, প্রেসিডেন্ট মিশেল আউন আমাকের প্রধানমন্ত্রীর দায়িত্ব দিয়ে সম্মানিত করেছেন। সংবিধান অনুযায়ী আমি সরকার গঠন করবো। আমি প্রেসিডেন্ট ও পার্লামেন্ট সদস্যদের ধন্যবাদ জানাই।


৬ মে নির্বাচনে হারিরি’র ফিউচার মুভমেন্ট নামের দলটি তাদের এক তৃতীয়াংশ ক্ষমতা হারালেও এখনও ২০ আসন নিয়ে সবার চেয়ে এগিয়ে। হিজবুল্লাহ ও তাদের মিত্ররা ৭০টি আসন পায়। লেবাননের ক্ষমতা বিভাজনের নিয়ম অনুযায়ী প্রধানমন্ত্রীকে অবশ্যই সুন্নি মুসলিম হতে হবে। স্পিকারকে হতে হবে শিয়া। আর প্রেসিডেন্ট হবেন মারোনিট খ্রিষ্টান। হিজবুল্লাহর মিত্র নাবিহ বেরি বুধবার অ্যাসেম্বলি স্পিকার হিসেবে টানা ষষ্ঠবারের মতো নির্বাচিত হন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন