News71.com
 International
 24 May 18, 07:05 PM
 286           
 0
 24 May 18, 07:05 PM

পদত্যাগ করলেন রাশিয়ায় ইয়েকাতেরিনবার্গ শহরের মেয়র রোজিমান।

পদত্যাগ করলেন রাশিয়ায় ইয়েকাতেরিনবার্গ শহরের মেয়র রোজিমান।


আন্তর্জাতিক ডেস্কঃ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনসহ নীতিনির্ধারকের সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করেছেন দেশটির ইয়েকাতেরিনবার্গ শহরের মেয়র ইভেজেনি রোজিমান। শহরটিতে মেয়র নির্বাচন পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত নিয়েছেন দেশটির নীতিনির্ধারকরা। এরপর থেকে নিজেদের ইচ্ছামতো কাউকে মেয়র পদে বসাতে পারবেন কর্মকর্তারা। এই সিদ্ধান্তেরই বিরোধিতা করছিলেন ইভেজেনি। সেই প্রতিবাদেই গতকাল বুধবার পদত্যাগের ঘোষণা দেন। ওই মেয়র অনেকদিন ধরেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সমালোচনা করছিলেন। পদত্যাগের পর তিনি বলেন, আমি এর অংশ হতে চাইনি। তাই পদত্যাগ করছি।


পদত্যাগের মাধ্যমে এই আইন সাময়িকভাবে আটকে দিলেন রোজম্যান। তিনিই পুতিনের বিরুদ্ধে দেশটির সর্বশেষ স্বতন্ত্র মেয়র ছিলেন। তবে সব সরকারি অফিসে পুতিন প্রশাসনের নিয়োগকৃত প্রশাসক থাকায় বাস্তবিক অর্থে তার ক্ষমতা অনেক কম ছিল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন