News71.com
 International
 24 May 18, 06:54 PM
 314           
 0
 24 May 18, 06:54 PM

পুঙ্গেরি পরমাণু পরীক্ষা কেন্দ্র ধ্বংস করল উত্তর কোরিয়া।

পুঙ্গেরি পরমাণু পরীক্ষা কেন্দ্র ধ্বংস করল উত্তর কোরিয়া।

 

আন্তর্জাতিক ডেস্কঃ পূর্ব ঘোষণা অনুযায়ী, পুঙ্গেরি পরমাণু পরীক্ষা কেন্দ্র ধ্বংস করে দিয়েছে উত্তর কোরিয়া। পরমাণু স্থাপনা ধ্বংস কার্যক্রমের সাক্ষী হতে চীন, রাশিয়া, যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের বেশ কয়েকজন সাংবাদিক ওই এলাকায় যান, যাদের আমন্ত্রণ জানায় পিয়ংইয়ং। আজ বৃহস্পতিবার আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো একথা জানিয়েছে।

খবরে বলা হয়, এ ঘটনার সংবাদ সংগ্রহের জন্য দক্ষিণ কোরিয়ার সাংবাদিকরাও উত্তর কোরিয়ায় যাওয়ার অনুমতি পেয়েছেন। এর আগে পরমাণু কেন্দ্র ধ্বংস কার্যক্রমের সংবাদ সংগ্রহের কাজে সিউলের কোন সাংবাদিককে আমন্ত্রণ জানায়নি পিয়ংইয়ং।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন