News71.com
 International
 24 May 18, 01:20 PM
 229           
 0
 24 May 18, 01:20 PM

রুশ ক্ষেপণাস্ত্রের আঘাতেই মালয়েশীয় যাত্রীবাহী বিমান ধ্বংস হয়েছিল।।তদন্ত কর্মকর্তাদের দাবি

রুশ ক্ষেপণাস্ত্রের আঘাতেই মালয়েশীয় যাত্রীবাহী বিমান ধ্বংস হয়েছিল।।তদন্ত কর্মকর্তাদের দাবি


আন্তর্জাতিক ডেস্কঃ ইউক্রেনের পূর্বাঞ্চলে ২০১৪ সালে মালয়েশিয়া এয়ারলাইন্সের একটি বিমান বিধ্বস্ত হয়। সেই বিমানে রাশিয়ার ক্ষেপণাস্ত্র আঘাত করেছিল বলে আন্তর্জাতিক তদন্ত কর্মকর্তারা নতুন এক প্রতিবেদনে দাবি করেছেন। ডাচ নেতৃত্বাধীন ওই তদন্ত কর্মকর্তারা বলছেন,মালয়েশিয়ার এই বিমানে আঘাত হানা ওই ক্ষেপণাস্ত্র রাশিয়ার একটি সামরিক ব্রিগেডের কাছে রয়েছে। রাশিয়ার ৫৩তম ব্রিগেড থেকে সেটি নিক্ষেপ করা হয়। দেশটির কুর্কস শহরে তাদের ঘাঁটি রয়েছে। প্রসঙ্গত,মালয়েশিয়ার বোয়িং ৭৭৭ আমস্টারডাম থেকে সে দেশে ফেরার পথে ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়ে ইউক্রেনের পূর্বাঞ্চলে বিধ্বস্ত হয়। ওই সময় বিমানে দুইশ ৯৮ জন যাত্রী ছিলেন। তারা সবাই ওই দুর্ঘটনায় মারা যান। যদিও রাশিয়ার দাবি,তারা এ ধরনের কোনো ক্ষেপনাস্ত্রই ব্যবহার করে না। রাশিয়ার মুখপাত্র দিমিত্রি পেশকভ বলেছেন, তারা যা বলছে,আমরা সেটাকে সত্য বলে মেনে নিতে পারছি না। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি,তারা কোনো প্রমাণ দেখাতে পারবে না।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন