News71.com
 International
 23 May 18, 05:41 PM
 246           
 0
 23 May 18, 05:41 PM

লেবাননকে ২০ কোটি টাকার সামরিক সহায়তা দেবে ইতালি।

লেবাননকে ২০ কোটি টাকার সামরিক সহায়তা দেবে ইতালি।

আন্তর্জাতিক ডেস্কঃ মধ্যপ্রাচ্যের দেশ লেবাননকে ২ দশমিক ৪ মিলিয়ন ডলারের সামরিক সহায়তা দেবে ইতালি। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ দাঁড়ায় ২০ কোটি টাকা। দেশটির সেনাবাহিনী ও নিরাপত্তা বাহিনীগুলোর সরঞ্জাম ও প্রশিক্ষণের জন্য এ অর্থ ব্যয় হবে। গতকাল মঙ্গলবার লেবাননে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত মাসিমো মারোত্তি এ তথ্য জানিয়েছেন। লেবাননের প্রেসিডেন্ট মাইকেল আউনের সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের এক বৈঠক শেষে এ সামরিক সহযোগিতার ঘোষণা আসে।

 
উল্লেখ্য, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সমর্থনপুষ্ট দুই দেশ ইসরায়েল ও সৌদি আরবের সঙ্গে লেবাননের সম্পর্ক অস্বস্তিকর। ২০১৭ সালের নভেম্বরে দেশটির প্রধানমন্ত্রী সাদ আল হারিরি’কে নিজ দেশে ডেকে নিয়ে গৃহবন্দি করে সৌদি কর্তৃপক্ষ। কেড়ে নেওয়া হয় তার মোবাইল ফোন। এক পর্যায়ে লেবাননের প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন হারিরি। উদ্ভূত পরিস্থিতিতে এক পর্যায়ে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রোর মধ্যস্থতায় দেশে ফিরতে সমর্থ হন হারিরি। শেষ পর্যন্ত বন্দিদশায় দেওয়া তার ওই পদত্যাগের ঘোষণা কার্যকর হয়নি। এছাড়া দেশটির সশস্ত্র শিয়াপন্থী সংগঠন হিজবুল্লাহকে নিয়ে সৌদি আরব ও ইসরায়েলের ব্যাপক অস্বস্তি রয়েছে। গত পার্লামেন্ট নির্বাচনে জয়ী হয় হিজবুল্লাহ ও তাদের মিত্ররা। এমন পরিস্থিতির মধ্যেই ইতালির সামরিক সহায়তা নিতে যাচ্ছে দেশটি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন