News71.com
 International
 23 May 18, 05:08 PM
 240           
 0
 23 May 18, 05:08 PM

ভারত-পাকিস্তান সীমান্তে উত্তেজনা।। আতঙ্কে জনশূন্য ১০০টি গ্রাম

ভারত-পাকিস্তান সীমান্তে উত্তেজনা।। আতঙ্কে জনশূন্য ১০০টি গ্রাম

 

আন্তর্জাতিক ডেস্কঃ ভারত-পাকিস্তান উত্তেজনাকে কেন্দ্র করে দুই দেশের সীমান্তবর্তী প্রায় ১০০টি গ্রাম অনেকটা জনশূন্য এলাকায় পরিণত হয়েছে। ভারত-পাকিস্তান আন্তর্জাতিক সীমান্ত থেকে পাঁচ কিলোমিটার দূরবর্তী আরনিয়া শহরের পরিস্থিতিও একইরকমের। স্থানীয় কর্তৃপক্ষ ও গ্রামবাসীরা বলছে, সীমান্তবর্তী এসব এলাকায় বরবাসরত ৭৬ হাজারেরও বেশি মানুষ শেল হামলার আতঙ্কে বাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন। ভারত-পাকিস্তানের মধ্যে গোলাগুলিকে কেন্দ্র করে জম্মু, সাম্বা এবং কাঠুয়া এলাকার ২০০টিরও বেশি শিক্ষা প্রতিষ্ঠান তিনদিনের জন্য বন্ধ রাখা হয়েছে।

 
১৯৪৭ সালে উপমহাদেশে ব্রিটিশ শাসন শেষ হওয়ার পর থেকেই জম্মু ও কাশ্মিরের নিয়ন্ত্রণ নিয়ে ভারত ও পাকিস্তান দুবার মুখোমুখি যুদ্ধে জড়িয়েছে। ১৯৪৭ ও ১৯৬৫ সালে উপমহাদেশের পারমাণবিক শক্তিধর দেশ দুটি যুদ্ধে লিপ্ত হয়। সম্প্রতি ওই এলাকায় বেড়েছে গোলাগুলির ঘটনা। কাশ্মির সীমান্তে ভারত-পাকিস্তান পারস্পরিক গোলাগুলির সমান্তরালে চলছে দোষারোপের খেলা। ভারত-পাকিস্তান সীমান্ত থেকে পাঁচ কিলোমিটার দূরবর্তী শহর আরনিয়াতে সাড়ে ১৮ হাজারেরও বেশি মানুষের বসবাস। শহরটির বেশিরভাগ বাসিন্দা আতঙ্কে ঘর-বাড়ি ছেড়ে পালিয়েছে। শহরটি অনেকটা ভুতুড়ে শহরে পরিণত হয়েছে। হাতে গোনা কয়েকজন বাসিন্দা এবং কয়েকজন পুলিশ সদস্যের উপস্থিতি আছে সেখানে। নিজেদের পোষা প্রাণি আর ঘরবাড়ি পাহারা দিতে থেকে গেছেন তারা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন