News71.com
 International
 23 May 18, 05:07 PM
 232           
 0
 23 May 18, 05:07 PM

সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে সামনে এলেন সৌদি যুবরাজ সালমান।।

সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে সামনে এলেন সৌদি যুবরাজ সালমান।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে সামনে এলেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। গতকাল মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকে যোগ দিয়েছিলেন মোহাম্মদ বিন সালমান। তবে ছবি প্রকাশ করলেও গত এক মাস বিন সালমান কোথায়,কী অবস্থায় ছিলেন সে বিষয়ে কিছু বলা হয়নি। রাজপরিবার এমন সময় যুবরাজের ছবি প্রকাশ করলো যখন কথিত অভ্যুত্থানে যুবরাজ সালমানের মৃত্যুর নিয়ে বিশ্ব মিডিয়ায় গুঞ্জন চলছিল। কারণ গত ২১ এপ্রিলের পর থেকে দীর্ঘ একমাস ধরে কোনও রাষ্ট্রীয় অনুষ্ঠান ও মিটিংয়ে যুবরাজকে দেখা যায়নি। এর আগে এর আগে গত মাসের ২১ এপ্রিল দেশটি এক সামরিক অভ্যুত্থানের চেষ্টা হয় বলে দাবি করা হয়। ওই সময় বর্তমান যুবরাজ মোহাম্মদ বিন সালমান গুলিবিদ্ধ হয়েছেন বলেও বিভিন্ন খবরে উল্লেখ করা হয়েছিল। এমনটিক ইরান ভিত্তিক গণমাধ্যম 'কায়হান' এবং রুশ মিডিয়ার যুবরাজ সালমান মারা গেছেন বলেও দাবি করে। কারণ ওই ঘটনার পর থেকেই যুবরাজ সালমানকে প্রকাশ্যে দেখা যায়নি। যদিও সৌদি রাজপরিবারের পক্ষ থেকে বরাবরই এ বক্তব্য প্রত্যাখ্যান করা হয়েছে। রাজপরিবার জানিয়েছিল,যুবরাজ জীবিত আছেন,এবং বর্তমানে মিশরে রয়েছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন