News71.com
 International
 23 May 18, 02:08 PM
 249           
 0
 23 May 18, 02:08 PM

চলতি বছরে হজ পালনকারীদের সুরক্ষায় বিশেষ কার্ড।।

চলতি বছরে হজ পালনকারীদের সুরক্ষায় বিশেষ কার্ড।।

আন্তর্জাতিক ডেস্কঃ চলতি বছর হজ পালনকারীদের সুরক্ষার জন্য নতুন এক ব্যবস্থা নিয়েছে সৌদি আরবের হজ ও ওমরাহ পালনকারীদের সেবায় নিয়োজিত কর্তৃপক্ষ। জানা গেছে,পবিত্র দুই মসজিদে হজ পালনকারীদের সুরক্ষায় এ ব্যবস্থা থাকছে। সেখানে শিশু,বৃদ্ধ এবং অনারবীদের জন্য বিশেষ কার্ডের ব্যবস্থা থাকছে। সেই বিশেষ কার্ড ঝুলিয়ে দেওয়া হবে শিশু,বৃদ্ধ এবং অনারবীদের গলায়। যদি বিশেষ কার্ডধারী কেউ হারিয়ে যায়,সে ক্ষেত্রে সেখানে দায়িত্বরত ব্যক্তিরা সেই কার্ডধারীদের নিকটজনদের কাছে পৌঁছে দেবেন। জানা গেছে,সেই কার্ডে ওই ব্যক্তির যাবতীয় তথ্যাদি উল্লেখ থাকবে। সে ক্ষেত্রে কোনো কারণবশত কার্ডধারী হারিয়ে গেলেও তিনি মুখে কোনোকিছু বুঝিয়ে না বলতে পারলেও স্বজনদের কাছে পৌঁছে দেওয়া কষ্টকর হবে না।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন