News71.com
 International
 23 May 18, 01:29 PM
 246           
 0
 23 May 18, 01:29 PM

বিজেপিকে হটিয়ে কংগ্রেস সমর্থনে কর্নাটকের মুখ্যমন্ত্রী হলেন কুমারস্বামী

বিজেপিকে হটিয়ে কংগ্রেস সমর্থনে কর্নাটকের মুখ্যমন্ত্রী হলেন কুমারস্বামী


আন্তর্জাতিক ডেস্কঃ জেডিএস নেতা কুমারস্বামী ভারতের কর্নাটকের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। আজ বুধবার বিকেল সাড়ে চারটার দিকে শপথগ্রহণ অনুষ্ঠান শুরু। শপথ বাক্য পাঠ করান কর্নাটকের রাজ্যপাল বাজুভাই বালা। উপমুখ্যমন্ত্রী পদে শপথ নেন কর্নাটকের কংগ্রেস সভাপতি জি পরমেশ্বর। কংগ্রেস নেতা কে সি বেণুগোপাল জানিয়েছেন, স্পিকার হবেন কে আর রমেশ কুমার। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী, তার মা সনিয়া গান্ধী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অখিলেশ যাদব, মায়াবতী প্রমুখ। নব নির্বাচিত কর্নাটক সরকারে ১২টি দপ্তর পাচ্ছে জেডিএস, ২২টি দপ্তর পাচ্ছে কংগ্রেস। ইতিমধ্যেই কংগ্রেস ও জেডিএস-এর জোটকে অবৈধ আখ্যা দিয়ে কর্নাটকের বিভিন্ন জায়গায় বিক্ষোভ প্রদর্শন করেছে বিজেপি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন