News71.com
 International
 22 May 18, 04:56 PM
 245           
 0
 22 May 18, 04:56 PM

যুক্তরাষ্ট্রের গুয়াম দ্বীপে ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

যুক্তরাষ্ট্রের গুয়াম দ্বীপে ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

 

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দ্বীপ গুয়ামে এক শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৬ মাত্রায়। মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থাকে (ইউএসজিএস) উদ্ধৃত করে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো আজ মঙ্গলবার দুপুরে এ খবর নিশ্চিত করেছে। ইউএসজিএস জানায়, স্থানীয় সময় সকাল সোয়া ৮টার দিকে গুয়ামের পিতি গ্রামের ৪৪ কিলোমিটার উত্তর-পশ্চিম কোণে ভূ-গর্ভের ১৩৩ কিলোমিটার গভীরে আঘাত হানে ভূমিকম্পটি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন