
আন্তর্জারিক ডেস্কঃ এবার চীনের সংখ্যালঘু উইঘুর মুসলমানদের বিরুদ্ধে প্রোপাগান্ডা চালানো শুরু হয়েছে। সরকারিভাবে বলা হচ্ছে,উইঘুর মুসলমানরা জঙ্গি সংগঠনে যোগ দিচ্ছে। দেশটির বিভিন্ন স্থানে হামলা চালানোর জন্য তারা সংগঠিত হচ্ছে। যদিও চীনের উত্তর পশ্চিমাঞ্চলের উইঘুর সম্প্রদায়ের ওপর বরাবরই খড়গহস্ত চীন সরকার। এদিকে চীনের মসজিদগুলোতে জাতীয় পতাকা ওড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। দেশপ্রেমে উদ্বুদ্ধ করতেই এই নির্দেশ দিয়েছে চীনা কর্তৃপক্ষ। রাষ্ট্র নিয়ন্ত্রিত চীনের ইসলামিক অ্যাসোসিয়েশন তাদের ওয়েবসাইটে এ কথা জানিয়েছে। তবে বিশেষজ্ঞরা বলছেন,ধর্মের ওপর কর্তৃত্ব করতেই এ ধরনের নির্দেশনা জারি করা হয়েছে। এদিকে সরকারিভাবে দাবি করা হচ্ছে, সহজেই উইঘুর মুসলমানদের 'ব্রেন ওয়াশ' করা যাচ্ছে। সে কারণে জঙ্গিরা উইঘুর মুসলমানদেরই টার্গেট করছে।