News71.com
 International
 21 May 18, 03:54 AM
 210           
 0
 21 May 18, 03:54 AM

পশ্চিমবঙ্গে তৃনমুল সরকারের সপ্তম বর্ষপূর্তিতে আরও ভালো কাজের প্রতিশ্রুতি দিলেন মমতা

পশ্চিমবঙ্গে তৃনমুল সরকারের সপ্তম বর্ষপূর্তিতে আরও ভালো কাজের প্রতিশ্রুতি দিলেন মমতা

 

আন্তর্জাতিক ডেস্কঃ তৃণমূল কংগ্রেস পরিচালিত ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের সপ্তম বর্ষপূর্তিতে রাজ্যের মানুষকে শুভেচ্ছা জানিয়েছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সেইসঙ্গে রাজ্যের মানুষের কল্যাণে আরও ভালো কাজ করার ব্যাপারেও অঙ্গীকার করলেন তিনি। প্রসঙ্গত,২০১১ সালের ১৩ মে বিধানসভা নির্বাচনে মমতা ব্যানার্জির নেতৃত্বে তৃণমূল কংগ্রেস একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে পশ্চিমবঙ্গের ৩৪ বছরের বামফ্রন্ট শাসনের অবসান ঘটিয়েছিল। ওই বছরে তৃণমূলের মূল স্লোগান ছিল ‘পরিবর্তন’। ওই পরিবর্তনের অর্থ ছিল রাজ্যের বছরের বাম শাসনের পরিবর্তন। এরপর ওই বছরের ২০ মে দুপুর ১.০১ মিনিটে রাজভবনে রাজ্যটির নতুন সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন মমতা ব্যানার্জি। তাকে শপথবাক্য পাঠ করান রাজ্যটির তৎকালীন রাজ্যপাল এম.কে.নারায়ণন। এদিন সেই দিনটি উপলক্ষ্যে স্মৃতিচারণ করে ট্যুইট করে মমতা জানান,২০১১ সালের ২০ মে প্রথম মা-মাটি-মানুষ সরকার শপথ নিয়েছিল। আজকের এই বিশেষ দিনটিতে জনসাধারণকে জানাই অভিনন্দন। আমরা মানুষের জন্য কাজ করে যাব। বাংলা হবে বিশ্বসেরা-এটাই আমাদের অঙ্গীকার।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন