News71.com
 International
 21 May 18, 03:51 AM
 228           
 0
 21 May 18, 03:51 AM

বিশ্বের ষষ্ঠ ধনীতম দেশের মর্যাদা পেল ভারত।।

বিশ্বের ষষ্ঠ ধনীতম দেশের মর্যাদা পেল ভারত।।


আন্তর্জাতিক ডেস্কঃ বিশ্বের ষষ্ঠ ধনী দেশ ভারত। অর্থ ও সম্পদে বিশ্বের অনেক দেশের তুলনায় এগিয়ে আছে ভারত। ভারতের মোট সম্পদের মূল্য ৮,২৩০ বিলিয়ন মার্কিন ডলার। এএফআর এশিয়া ব্যাংক গ্লোবাল ওয়েলথ মাইগ্রেশন রিভিউ-এর সমীক্ষায় এই তথ্য উঠে এসেছে। বিশ্বের ধনীতম দেশ আমেরিকা,যাদের সম্পদ ৬২,৫৮৪ বিলিয়ন ডলার। দ্বিতীয় স্থানে রয়েছে চীন (২৪,৮০৩ বিলিয়ন ডলার) ও তৃতীয় স্থানে রয়েছে জাপান (১৯,৫২২ বিলিয়ন ডলার)।

দেশের সমস্ত মানুষের মোট সম্পদের পরিমাণ মিলিয়ে এই মূল্য ধার্য করা হয়েছে। এর মধ্যে থাকছে নগদ টাকা,ব্যবসা,সম্পত্তি ইত্যাদি। তবে এর মধ্যে সরকারি সম্পত্তি ধরা হয়নি। বড় দেশের ক্ষেত্রে জনসংখ্যা বেশি হওয়ায় স্বাভাবিকভাবেই তাদের মোট সম্পত্তির পরিমাণ অনেক বেশি হয়েছে। প্রথম দশে আরো যেসব দেশ জায়গা করে নিয়েছে,সেগুলি হল ব্রিটেন,জার্মানি, ভারত, অস্ট্রেলিয়া, কানাডা, ফ্রান্স ও ইতালি। ভারতে গত ১০ বছরে আইটি, মিডিয়া, শিক্ষাক্ষেত্রে ২০০ শতাংশ লাভ বেড়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন