News71.com
 International
 20 May 18, 09:48 AM
 199           
 0
 20 May 18, 09:48 AM

চীনে অগ্নিকাণ্ডে ৫ জনের মৃত্যু

চীনে অগ্নিকাণ্ডে ৫ জনের মৃত্যু


আন্তর্জাতিক ডেস্কঃ চীনের মধ্যাঞ্চলীয় হুনান প্রদেশে আজ রোববার একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে ৫ জন মারা গেছে। স্থানীয় কর্তৃপক্ষ একথা নিশ্চিত করেছে। ভোর বেলা ডংকৌ কাউন্টির শিজিয়াং শহরে এই অগ্নিকাণ্ড ঘটে। এ সময় এক ব্যক্তি ভবন থেকে নিচে পড়ে গুরুতর আহত হয়। পরে হাসপাতালে চিকিৎসা নেয়ার সময় মারা যায়। কাউন্টি সরকার জানায়, উদ্ধারকারীরা ঘটনাস্থলে তিনটি লাশ পেয়েছে। অপর একজন হাসপাতালে নেয়ার পথে মারা যায়। অগ্নিকাণ্ডের কারণ জানতে তদন্ত চলছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন