News71.com
 International
 20 May 18, 12:29 PM
 231           
 0
 20 May 18, 12:29 PM

কিউবার বিধ্বস্ত বিমান থেকে তিন যাত্রীকে জীবিত উদ্ধার।।

কিউবার বিধ্বস্ত বিমান থেকে তিন যাত্রীকে জীবিত উদ্ধার।।

আন্তর্জাতিক ডেস্কঃ কিউবায় বিমান দুর্ঘটনায় অন্তত তিনজন যাত্রীকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। বর্তমানে তারা স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। উদ্ধার হওয়া তিনজন যাত্রীই নারী। গতকাল শুক্রবার স্থানীয় সময় বেলা ১২টা নাগাদ কিউবার রাজধানী হাভানায় বোয়িং ৭৩৭ বিমানটি একশ পাঁচজন যাত্রী এবং ছয়জন ক্রু নিয়ে উড়েছিল। কিন্তু বিমানবন্দর ছাড়ার কয়েক মিনিটের মধ্যেই কিউবার সরকারি বিমানসংস্থা কিউবানার বিমানটি একটি ক্ষেতের মধ্যে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। তিন দশকের মধ্যে কিউবায় এটা সবচেয়ে বড়ো ধরনের দুর্ঘটনা। ২০১০ সালের পর এটা বড় ধরনের বিমান দুর্ঘটনা। ওই বিমানে কিউবার একশ চার জন যাত্রী এবং ছয়জন ক্রু ছিলো। জানা গেছে,দুর্ঘটনার সময় আকাশ মেঘাচ্ছন্ন ছিল এবং হালকা বৃষ্টিও হচ্ছিল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন