
আন্তর্জাতিক ডেস্কঃ আবারও উত্তপ্ত হয়ে উঠছে ভারত-পাকিস্তান সম্পর্ক। তারই জের ধরে কাশ্মীর সীমান্তে ভারতীয় সেনাদের গুলি পাকিস্তানের অন্তত চার বেসামরিক লোক নিহত হয়েছে। এ ছাড়া আহত হয়েছে ১০। গতকাল শুক্রবার সিয়ালকোট সীমান্তে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। পাকিস্তানি সেনাবাহিনী এক বিবৃতিতে এ দাবি করেছে। বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে,পাকিস্তানি সীমান্তরক্ষী বাহিনী রেঞ্জার্স এর জবাবে ভারতীয় চেক পোস্ট লক্ষ্য করে গুলি চালিয়েছে। তবে এ ব্যাপারে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি ভারত।