News71.com
 International
 19 May 18, 11:06 AM
 226           
 0
 19 May 18, 11:06 AM

আফগানিস্তানের স্টেডিয়ামে বোমা হামলা, নিহত ৮ আহত অর্ধশত।।

আফগানিস্তানের স্টেডিয়ামে বোমা হামলা, নিহত ৮ আহত অর্ধশত।।

আন্তর্জাতিক ডেস্কঃ আফগানিস্তানের একটি স্টেডিয়ামে বোমা হামলায় অন্তত ৮ জন নিহত হয়েছে। গতকাল শুক্রবার গভীর রাতে দেশটির জালালাবাদে এই সিরিজ বোমা হামলা করা হয়। এতে আরো অর্ধশত লোক আহত হয়েছে। প্রাদেশিক কাউন্সিলর সোহরাব কাদেরি এ কথা জানান। কাদেরি জানান,রমজান উপলক্ষে জালালাবাদের পশ্চিমাঞ্চলে অবস্থিত স্টেডিয়ামটিতে ক্রিকেট ম্যাচের আয়োজন করা হয়। এ ঘটনায় উগ্রবাদীরা ক্ষিপ্ত হয়ে হামলা করেছে বলে মনে করা হচ্ছে। তিনি বলেন,হামলাকারীরা স্টেডিয়ামটিতে প্রথমে রকেট লাঞ্চারের মাধ্যমে পরপর দুটি বোমা ছোড়ে। এতে ঘটনাস্থলেই ৬ জনের প্রাণহানি ঘটে। আহত হন বেশ কয়েকজন। হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশংকা করা হচ্ছে। এদিকে,আতাউল্লাহ খোগিয়ানি নামে এক প্রত্যক্ষদর্শী জানান,স্টেডিয়ামে পরপর তিনটি বোমার বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই ৮ জন নিহত হন। আহত হন অন্তত ৪৩ জন। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত এই হামলার দায় স্বীকার করেনি কেউ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন