News71.com
 International
 19 May 18, 11:01 AM
 207           
 0
 19 May 18, 11:01 AM

যুক্তরাষ্ট্রের একটি হাইস্কুলে বন্দুকধারীর গুলি।। ১০ শিক্ষার্থী নিহত  

যুক্তরাষ্ট্রের একটি হাইস্কুলে বন্দুকধারীর গুলি।। ১০ শিক্ষার্থী নিহত   

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের টেক্সাসের একটি হাইস্কুলে বন্দুকধারীর গুলিতে অন্তত ১০ শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও কয়েকজন। টেক্সাসের কেন্দ্রীয় আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টির সত্যতা নিশ্চিত করেছে। স্থানীয় সময় আজ শুক্রবার সকালে টেক্সাসের সান্তা ফে হাই স্কুলে এ ঘটনা ঘটে। সান্তা ফে হাই স্কুলটি টেক্সাসের হাউস্টন শহরের ৬৫ কি.মি দক্ষিণে অবস্থিত। ক্লাস চলাকালে এ হামলার ঘটনা ঘটে বলে স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে। তবে হামলাকারী ওই স্কুলের ছাত্র কিনা তা তাৎক্ষণিক জানা যায়নি। ওই স্কুলের সহকারী অধ্যক্ষ ক্রিস রিচার্ডসন জানিয়েছেন, হামলাকারী বন্দুকধারী গ্রেফতার করেছে পুলিশ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন