News71.com
 International
 18 May 18, 08:24 AM
 196           
 0
 18 May 18, 08:24 AM

জম্মু সীমান্তে ভারত-পাকিস্তানের গোলাগুলি।।বিএসএফ সদস্যসহ নিহত ৫

জম্মু সীমান্তে ভারত-পাকিস্তানের গোলাগুলি।।বিএসএফ সদস্যসহ নিহত ৫

আন্তর্জাতিক ডেস্কঃ ভারত নিয়ন্ত্রিত জম্মুর সীমান্তে পাকিস্তান ও ভারতের গোলাগুলিতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের এক সদস্য ও ৪জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। আজ শুক্রবার এই গোলাগুলি হয়। এই ঘটনায় উভয় দেশ একে অপরের বিরুদ্ধে অস্ত্রবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ এনেছে। এক সিনিয়র বিএসএফ কর্মকর্তার জানায়, জম্মুতে পাকিস্তানি রেঞ্জারদের ব্যাপক গোলা বর্ষণে এক বিএসএস সদস্য ও চা জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও ১২ জন। ভারতীয় বাহিনী পাল্টা গুলি ছোড়ে। আজ শুক্রবারের গুলির ঘটনাটি শনিবার জম্মু-কাশ্মিরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরে আগে তৃতীয়বারের মতো ঘটলো।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন