News71.com
 International
 18 May 18, 03:36 AM
 243           
 0
 18 May 18, 03:36 AM

লিবিয়ার পূর্বাঞ্চলে সেনা-জঙ্গিদের মধ্য ব্যাপক সংঘর্ষ ।। ৬ জঙ্গি ও ৫ সেনা নিহত

লিবিয়ার পূর্বাঞ্চলে সেনা-জঙ্গিদের মধ্য ব্যাপক সংঘর্ষ ।। ৬ জঙ্গি ও ৫ সেনা নিহত

 আন্তর্জাতিক ডেস্কঃ লিবিয়ার পূর্বাঞ্চলীয় দারনা নগরীতে গতকাল বৃহস্পতিবার সেনাবাহিনী ও জঙ্গিদের মধ্য ব্যাপক সংঘর্ষে ৫ সেনা সদস্য ও ৬ জঙ্গি নিহত হয়েছে। লিবিয়ার মেডিকেল ও সামরিক সূত্র এই তথ্য গণমাধ্যমকে জানায়। বৃহস্পতিবার দিনের শেষে দারনা আল-ওয়াহদা হাসপাতালের একটি সূত্র গণমাধ্যমকে জানায়, হাসপাতাল মুজাহিদিন অব দারনার সুরা কাউন্সিলের ৬ সদস্যের মৃতদেহ গ্রহণ করেছে। তবে আরো অনেকে আহত হয়েছে। আহতদের বিভিন্ন বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি আরও বলেন, সন্ত্রাসীদের সঙ্গে সংঘর্ষে ৫ সৈনিকের মৃত্যু হয়। পূর্বাঞ্চলীয় দারনার সিহা শহর ব্যাপক সহিংসতায় জড়িত। এই সহিংসতা রোধে অগ্রগতি সামান্যই। জঙ্গিদের নিয়ন্ত্রিত উপকূলীয় শহর দারনায় অভিযান চালিয়ে সেনাবাহিনী ২০১৫ সালে এই এলাকা দখল করে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন