News71.com
 International
 18 May 18, 03:35 AM
 243           
 0
 18 May 18, 03:35 AM

নিউইয়র্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন।।  

নিউইয়র্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন।।   

আন্তর্জাতিক ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন করেছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ। এ উপলক্ষে স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় নিউইয়র্কের জ্যাকসন হাইটসের পালকি পার্টি সেন্টারে এক আলোচনা সভা ও ইফতার পার্টির আয়োজন করা হয়। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র সফররত বগুড়া-১ আসনের সংসদ সদস্য আব্দুল মান্নান। আলোচনা সভায় সংসদ সদস্য আব্দুল মান্নান বলেন,জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর যারা ক্ষমতায় এসেছিল তারা বাংলাদেশকে কয়েকশ বছর পিছিয়ে দিয়েছে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দেশে ফেরার পর আওয়ামী লীগকে সংগঠিত করেছেন। ২১ বছর পর আওয়ামী লীগ দেশ পরিচালনার সুযোগ পেয়েছে। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বে উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে।

তিনি বলেন,শেখ হাসিনার জনকল্যাণমুখী কার্যক্রমে দেশ এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ নিম্ন আয়ের দেশ থেকে মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। ক্রমাগত প্রবৃদ্ধি অর্জনসহ মাথাপিছু আয় বাড়ছে,কমছে দারিদ্র্যের হার। সর্বশেষ মহাকাশে নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণের মাধ্যমে বাংলাদেশ বিশ্বে তার সক্ষমতা প্রমাণ করেছে। বঙ্গবন্ধুর সোনার বাংলা আজ কোনো স্বপ্ন নয়,বাস্তবে রূপলাভ করছে। বাংলাদেশের এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামীতেও আওয়ামী লীগকে ক্ষমতায় থাকতে হবে। তাই দেশ ও প্রবাস থেকে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন