News71.com
 International
 17 May 18, 01:36 AM
 270           
 0
 17 May 18, 01:36 AM

জাপানে ৫.৩ মাত্রার ভূমিকম্প

জাপানে ৫.৩ মাত্রার ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্কঃ জাপানের পূর্বাঞ্চলে ভূমিকম্প আঘাত এনেছে। দেশটির ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, আজ বৃহস্পতিবার জাপানের পূর্বাঞ্চলে রিখটার স্কেলে ৫ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প আঘাত এনেছ। এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল চিবা উপকূলে। তবে কোনও সুনামি সতর্কতা জারি করা হয়নি। পাওয়া যায়নি কোনও হতাহতের খবরও। এর আগে সর্বশেষ ২০১৬ সালে ভয়াবহ ভূমিকম্প দেখেছিল জাপান। সেই ভূমিকম্পে অন্তত ৯ জন নিহত ও এক হাজার জন আহত হয়েছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন