News71.com
 International
 17 May 18, 11:26 AM
 235           
 0
 17 May 18, 11:26 AM

যুক্তরাষ্ট্রের টেক্সাসে একটি বাড়ি থেকে ৫ জনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার।।  

যুক্তরাষ্ট্রের টেক্সাসে একটি বাড়ি থেকে ৫ জনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার।।   

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের টেক্সাসে একটি বাড়িতে ৫ জনকে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন একজন। টেক্সাসের ফোর্টওর্থ থেকে ৩০ মাইল উত্তরে একটি গ্রামে গতকাল বুধবার সকালে এ গুলির ঘটনা ঘটে বলে ডেনটন কাউন্টি শেরিফ অফিস থেকে জানানো হয়েছে। এ ব্যাপারে শেরিফ ক্যাপ্টেন অর‌ল্যান্ডো হিনোজোসা জানিয়েছেন,ঘটনাস্থলে কোনো বন্দুকধারীকে পাওয়া যায়নি। হতাহতদের বিষয়েও তিনি কোনো তথ্য জানাননি। জানা যায়,সকাল সাড়ে ৮টার দিকে ফোন পেয়ে পন্ডার ফায়ার সার্ভিস ছুটে যায়। পরে ঘটনাস্থলে বেশ কয়েকটি মরদেহ দেখতে পান কর্মীরা। এদিকে, ঘটনাস্থলে তদন্তকারী দল উপস্থিত হয়ে উদ্ধার কার্যক্রম শুরু করেছে। আহত ব্যক্তিকে নিকটস্থ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তার অবস্থা জানা যায়নি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন