News71.com
 International
 16 May 18, 01:58 AM
 253           
 0
 16 May 18, 01:58 AM

সৌদি আরবে প্লেন বিধ্বস্ত।।নিহত ৪

সৌদি আরবে প্লেন বিধ্বস্ত।।নিহত ৪

আন্তর্জাতিক ডেস্কঃ সৌদি আরবের তাবুক অঞ্চলে এক ইঞ্জিন বিশিষ্ট একটি হালকা প্লেন বিধ্বস্ত হয়ে ৪ জন নিহত হয়েছে। গতকাল এ ঘটনা ঘটেছে বলে এভিয়েশন ইনভেস্টিগেশন ব্যুরো জানিয়েছে। আজ মঙ্গলবার এক বিবৃতিতে এভিয়েশন ইনভেস্টিগেশন ব্যুরো জানায়, প্লেনটির রেজিষ্ট্রেশন নম্বর HZ-NC7 এবং প্লেনটি সৌদি বন্য প্রাণী সংরক্ষণ অধিদপ্তরের। প্লেনটি তাবুক এলাকার বন্যপ্রাণী সংরক্ষণ এলাকায় বিধ্বস্ত হয়। প্লেনের সকল যাত্রী ঘটনাস্থলেই নিহত হয়। দুর্ঘটনার কারণ তদন্তে এভিয়েশন ইনভেস্টিগেশন ব্যুরোর পক্ষ থেকে একটি টিম দুর্ঘটনাস্থলে প্রেরণ করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন