News71.com
 International
 16 May 18, 01:53 AM
 254           
 0
 16 May 18, 01:53 AM

পবিত্র মাহে রমজানে মুসলিম সম্প্রদায়কে মার্কিন প্রেসিডেন্টের শুভেচ্ছা।।

পবিত্র মাহে রমজানে মুসলিম সম্প্রদায়কে মার্কিন প্রেসিডেন্টের শুভেচ্ছা।।

আন্তর্জাতিক ডেস্কঃ পবিত্র মাহে রমজান উপলক্ষে মুসলিম সম্প্রদায়কে রোজার শুভেচ্ছা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মাসটি শুরুর প্রাক্কালে গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে এ শুভেচ্ছা জানান তিনি। বিবৃতিতে ট্রাম্প বলেন,মুসলমানদের উদারতা আমেরিকার জনজীবনকে ধর্মীয় সম্প্রীতির অনন্য মহিমায় উদ্ভাসিত করছে। রমজান মাসের চাঁদ উঠার সাথে সাথে আমি সকল মুসলমানের প্রতি শুভেচ্ছা ও শুভ কামনা জানাচ্ছি। একইসঙ্গে আমেরিকাসহ সারাবিশ্বে মুসলিম সম্প্রদায়ের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। কারণ,এ মাসেই মুসলমানেরা রোজাব্রত পালন করেন,কম-ভাগ্যবানদের পাশে দাঁড়ান,সেবামূলক কর্মসূচিতে লিপ্ত হন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন