News71.com
 International
 16 May 18, 11:55 AM
 230           
 0
 16 May 18, 11:55 AM

ভারতে অন্ধ্রপ্রদেশে নৌকাডুবিতে ৪০ জনের প্রাণহানির আশঙ্কা  

ভারতে অন্ধ্রপ্রদেশে নৌকাডুবিতে ৪০ জনের প্রাণহানির আশঙ্কা   

আন্তর্জাতিক ডেস্কঃ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ভারতের অন্ধ্রপ্রদেশে গোদাবরী নদীতে একটি নৌকা উল্টে গিয়ে ৪০ জন যাত্রী ডুবে গেছেন বলে আশঙ্কা করা হচ্ছে। এর মধ্যে ২০ জন বিয়ে বাড়ির একটি অনুষ্ঠান থেকে ফিরছিলেন। নিখোঁজদের বেশিরভাগই উপজাতি। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ওই দুর্ঘটনা ঘটে। মঙ্গলার বিকাল পাঁচটার দিকে নৌকায় করে প্রায় ৫০ জন যাত্রী কন্দমোদালু উপজাতি পল্লী থেকে গোদাবরী নদী তীরবর্তী রাজামুন্দ্র্যতে ফিরছিলেন। দেবীপটন ব্লকের মন্টুর গ্রাম থেকে একটু দূরে প্রবল বাতাসে নৌকাটি উল্টে যায়। দু’জন নারী ও এক শিশুসহ ১০ জন যাত্রী সাতরিয়ে নদীর তীরে চলে আসেন। ধারণা করা হচ্ছে, বাকি যাত্রীরা সম্ভবত ডুবে মারা গেছেন এবং তারা কে কোথায় আছেন তা জানা যায় নি। উদ্ধারকাজে অংশ নেয়া স্থানীয় এক ব্যক্তি এসব তথ্য জানান।


২০ টি নৌকা, দক্ষ সাতারু ও জাতীয় দুর্যোগ মোকাবেলা ফোর্স (এনডিআরএফ) দিয়ে নিখোঁজদের উদ্ধার তৎপরতা চলছে। তবে তীব্র অন্ধকার ও স্বল্প আলোর কারণে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে। মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু নিখোঁজদের সন্ধানে সব ধরনের ব্যবস্থা গ্রহণের জন্য জেলা কর্তৃপক্ষকে নির্দেশ দিয়ছেন। এ ঘটনায় নৌকাটির সংগঠক পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন। সাতরিয়ে তীরে আসা যাত্রীদের কয়েকজন জানান, নৌকাটিতে মোট ৫৫ জন যাত্রী ছিল এবং বেশিরভাগ উপজাতি। প্রবল বাতাসে নৌকা চালাতে নিষেধ করলেও চালক যাত্রীদের কথা শোনেননি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন