News71.com
 International
 15 May 18, 02:21 AM
 262           
 0
 15 May 18, 02:21 AM

নিজেদের কোম্পানিগুলোকে রক্ষায় করণীয় দিক নিয়ে আলোচনায় যুক্তরাজ্য-ফ্রান্স ও জার্মানি।  

নিজেদের কোম্পানিগুলোকে রক্ষায় করণীয় দিক নিয়ে আলোচনায় যুক্তরাজ্য-ফ্রান্স ও জার্মানি।   

আন্তর্জাতিক ডেস্কঃ ইরানের সঙ্গে পরমাণু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের বেরিয়ে যাওয়ার পর থকেই নড়েচড়ে বসেছে চুক্তির অর্ন্তভুক্ত অন্যান্য দেশগুলো। আর তারই জের ধরে নিজেদের কোম্পানিগুলোকে রক্ষায় করণীয় নিয়ে আলোচনায় বসছে যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি। আজ মঙ্গলবার বৈঠকটি হওয়ার কথা রয়েছে।
এ ব্যাপারে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন বলেছেন, ইরানের সঙ্গে করা আন্তর্জাতিক পরমাণু চুক্তি থেকে বেরিয়ে গেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের ওপর ফের অবরোধ আরোপ করবেন বলে ঘোষণা দিয়েছেন। এই অবরোধের কবল থেকে কিভাবে আমাদের কোম্পানিগুলোকে রক্ষা করা যায় সেই বিষয়ে আলোচনা করতে মঙ্গলবার বৈঠক হবে ফ্রান্স ও জার্মান পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে। এসব কোম্পানি ইরানের সঙ্গে ব্যবসা-বাণিজ্য করে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন