News71.com
 International
 15 May 18, 12:56 PM
 250           
 0
 15 May 18, 12:56 PM

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে উপযুক্ত জবাব দেয়া হবে ।। ইরান

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে উপযুক্ত জবাব দেয়া হবে ।। ইরান

আন্তর্জাতিক ডেস্কঃ ইরানের পার্লামেন্ট স্পিকার ড. আলী লারিজানি হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, ইরানের পরমাণু সমঝোতাকে দুর্বল করা এবং তেল আবিব থেকে জেরুজালেমে মার্কিন দূতাবাস স্থানান্তরের যে পদক্ষেপ যুক্তরাষ্ট্র ও ইসরায়েল নিয়েছে তার জবাব দেয়া হবে। ১৪ মে গতকাল সোমবার তেহরানে মুসলিম দেশগুলোর আন্তঃসংসদীয় ইউনিয়নের ফিলিস্তিন বিষয়ক স্থায়ী কমিটির জরুরি বৈঠকে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি। এ সময় আলী লারিজানি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জানা উচিত ইরানের পরমাণু কর্মসূচি এবং ফিলিস্তিনি ইস্যুতে তাদের পদক্ষেপকে বিনা জবাবে ছেড়ে দেয়া হবে না।

ইরানের পরমাণু সমঝোতা থেকে যুক্তরাষ্ট্রের বেরিয়ে যাওয়ার ব্যাপারে তিনি আরও বলেন, মার্কিন সরকার কৌশলগত সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে মারাত্মক সংকটে ভুগছে এবং দেশটি আন্তর্জাতিক ইস্যুগুলোতে অপরিপক্ক ও হঠকারি সিদ্ধান্ত নিচ্ছে।এছাড়া ইসরায়েল বিরোধী বিক্ষোভের কথা উল্লেখ করে আলী লারিজানি বলেন, ফিলিস্তিনিরা প্রতিরোধ না করলে ইসরাইল এতদিনে আরও বহু আরব দেশ দখল করে নিত।উল্লেখ্য, ইসরায়েল ১৯৬৭ সালে জেরুজালেম শহর দখল করে নেয়। এখন পর্যন্ত আন্তর্জাতিক মহল এই দখলদারিত্বকে স্বীকৃতি না দিলেওগত ডিসেম্বরে ট্রাম্প ইসরায়েলের মার্কিন দূতাবাস তেল আবিব থেকে জেরুসালেমে স্থানান্তরের ঘোষণা দেন যা ১৪ মে বাস্তবায়িত হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন