News71.com
 International
 15 May 18, 12:54 PM
 246           
 0
 15 May 18, 12:54 PM

উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বাংলাদেশের পাশে থাকবে জাপান  

উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বাংলাদেশের পাশে থাকবে জাপান   

আন্তর্জাতিক ডেস্কঃ উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বাংলাদেশের পাশে থাকবে জাপান। এমন প্রতিশ্রতি দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী তারা কানো। গতকাল সোমবার টোকিওতে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে এক বৈঠকে তিনি এমন অঙ্গীকার ব্যক্ত করেন। বর্তমানে জাপানে তিন দিনের রাষ্ট্রীয় সফরে রয়েছেন আবুল হাসান মাহমুদ আলী। সোমবারের বৈঠকে দুই নেতা পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতা বৃদ্ধির বিষয়ে গুরত্বরোপ করেন। বাংলাদেশের উন্নয়নে জাপান তাদের সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানান তারা কানো। এ সময় রোহিঙ্গা সংকটে বাংলাদেশের অবস্থানের প্রশংসা করে তিনি বলেন, রোহিঙ্গাদের খুব শিগগিরই দেশে ফিরিয়ে নেওয়া জরুরি।

এর আগে জাইকা প্রেসিডেন্ট শিনিচি কিতাওকার সঙ্গে সাক্ষাৎ করেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। এ সময় দুই দেশের পারস্পরিক সহযোগিতা নিয়ে আলোচনা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের প্রশংসা করেন কিতাওকা। তিনি বলেন, জাইকা বাংলাদেশের উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সবসময় পাশে থাকবে। এছাড়া জাপানের উপপ্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী তারা আসো এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী ফুমিও কিশিদার সঙ্গেও সাক্ষাত করেন আবুল হাসান মাহমুদ আলী।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন